মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থিকা প্রতিযোগিতায় অংশ নেয় মোট ২২টা নৌকা। শুরু থিক্যাই প্রতিটা নৌকার মাঝিদের মধ্যে চলতে থাকে তুমুল লড়াই। বৈঠার ছন্দে দ্রুত নৌকা ছুটাইয়া নিতে প্রাণপণ চেষ্টা করেন মাঝিরা। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে দর্শকদের করতালি, উল্লাস আর উৎসাহে কালীগঙ্গা নদীর দুই পাড় মুখর অইয়া ওঠে।
নৌকা বাইচ দেহবার লাইগ্যা দুপুরের পর থিক্যাই নদীর তীরের এলাকায় মাইনষের ভিড় বাড়তে থাকে। নানা বয়সী মানুষ নদীর দুই পাড়ে খাঁড়াইয়া আর বইস্যা প্রতিযোগিতা উপভোগ করেন। একটার পর একটা নৌকার লড়াই ঘিরা দর্শকদের মধ্যে আছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শেষ পর্যন্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অইছে কুড়িগ্রামের রৌমারির ‘মায়ের দোয়া’ নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে মোটরসাইকেল তুইলা দ্যাওয়া অয়।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ ঘিরা স্থানীয় মাইনষের মধ্যে তৈরি অইছিল উৎসবের আমেজ। নদীর বুকে মাঝিদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর দুই পাড়ে মাইনষের ঢল মিলাইয়া জমজমাট অইয়া উঠছিল পুরা আয়োজন।